ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ০১:৪৬ দুপুর

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে প্রয়োজন হলে উপবৃত্তি বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর রিং রোডের বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কেন্দ্র ঘুরে দেখেন এবং দায়িত্বরত শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন

তিনি বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন হলে বাড়ানো হবে। শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে যা যা করার দরকার, এর সব করবে এ সরকার।

এ সময় তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি কোটা অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকারের নীতিমালায় এ পরীক্ষা হচ্ছে। যেহেতু আগে হয়নি, তাই আমরা বাতিল করিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

গোয়ালন্দে পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

নতুন আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম