ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৫ সকাল

আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ 

আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশজুড়ে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে আজ সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য। বিকাল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমর উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট হলেও ফল ঘোষণা করা হয়েছে ২৯৭টি আসনের। ঘোষিত ফলাফলে ১১ দলীয় জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান-ভারত

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি : গোলরক্ষক মাহিন

বনলতা এক্সপ্রেস নয়, মেয়ে জাইমাকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের দাম নিয়ে শিগগির সিদ্ধান্ত: অর্থমন্ত্রী