‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেছেন প্রধানমন্ত্রী
রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে সিনেমা দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেছেন প্রধানমন্ত্রী। প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের লেখা ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।
আরও পড়ুনপ্রধানমন্ত্রীর আগমনে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1775225077.jpg)


_medium_1775221065.jpg)

