ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২২ দুপুর

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার বিয়ারাঘাটে বাসচাপায় আঁখি খাতুন (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি ‘ফুড কেয়ার’ হোটেলের স্বত্বাধিকারী পার্টনার ফারুক হোসেনের স্ত্রী।

সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায়  মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এঘটনার প্রতিবাদে এলাকাবাসী মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ বাসটি চালকসহ আটক করেছে।

আরও পড়ুন

আটক চালক শহরের সয়াধানগড়ার আশরাফুল ইসলাম আশা। এ বিষয়ে ওসি আমিরুল ইসলাম জানান, সদরে মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী