ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৮ দুপুর

ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত সেই নারীর পাশে দাঁড়িয়েছে বিএনপি

ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত সেই নারীর পাশে দাঁড়িয়েছে বিএনপি

ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী বিবি জোহরার পাশে দাঁড়িয়েছে 'আমরা বিএনপি পরিবার'। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি ) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকার বাসিন্দা বিবি জোহরার খোঁজ নিতে 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে যায়। তারা ভুক্তভোগী জোহরার সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করে এবং তার সন্তানদের পড়াশোনাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে।

এসময় মোকছেদুল মোমিন মিথুন বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

এসময় আরও উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মশিউর রহমান বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

জানা গেছে, জোহরার স্বামী ইসমাইল হোসেন কাউসার ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তালাকের ঘটনায় বিবি জোহরা বর্তমানে তিন সন্তান নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। বিষয়টি শরিয়তসম্মত কি না তা যাচাই প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে, দাবি নেতানিয়াহুর

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন বাশার

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

শেষ মুহূর্তে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের নামাজ আদায়