ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪০ বিকাল

শেষ মুহূর্তে ১০ শতাংশের মতো ভোট কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত, শেষ মুহূর্তে ১০ শতাংশের মতো ভোট কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

শেষ মুহূর্তে ১০ শতাংশের মতো ভোট কারচুপি করা হয়েছে এবং ফলাফলেও কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ফল ঘোষণার সময় কয়েকটি আসন টার্গেট করে ফলাফল পাল্টানো হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ বলেন, সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে।

একটি পর্যায় পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটিকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফল ঘোষণা করার সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের ঢাকা-১৩ আসন, ঢাকা-৮ আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের আসন-নির্দিষ্টভাবে এ রকম ‘অনেকগুলো’ আসনকে লক্ষ্য করে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলো দখল করে এবং প্রশাসনকে ব্যবহার করে জোরপূর্বক ফলাফল পাল্টানো হয়েছে।

তিনি বলেন, পুরোনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে, সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের মধ্যে দেখতে পাচ্ছি, তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে-এ নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের ওপর হামলা, সারাদেশে নির্বিচারে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, হুমকি ও এলাকা ছাড়া করছে-তাদের কাছে দেশের জনগণ কীভাবে নিরাপদ থাকবে, সে প্রশ্নও উঠেছে। প্রয়োজনে রাজপথে নামার প্রস্তুতি আমরা নিচ্ছি। কারণ এই দেশের মানুষ-যারা ১১ দলের পক্ষে নির্বাচনে কাজ করেছেন, নেতাকর্মী ও সমর্থক-তাদের হেফাজত করার দায়িত্ব আমাদের।

নাহিদ বলেন, এই নির্বাচনে সুস্পষ্টভাবে দুটি পক্ষ ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি : গোলরক্ষক মাহিন

বনলতা এক্সপ্রেস নয়, মেয়ে জাইমাকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের দাম নিয়ে শিগগির সিদ্ধান্ত: অর্থমন্ত্রী

ঢাবি শিক্ষার্থীদের হাতে আটক এডলফ খান