ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৮ সকাল

বগুড়া শেরপুরে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে

বগুড়া শেরপুরে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ৯৯টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে, এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল সাড়ে ৭টা থেকেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে নারী ভোটরদের দীর্ঘ লাইন ও উপস্থিতি ছিল বেশি। সাড়ে ৭টা থেকে ভোট গ্রহন শুরু হলেও তার আগেই ভোটাররা কেন্দ্রে এসে উপস্থিত হন। উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় সুষ্ঠু ভোট গ্রহন চলছে।

সকাল ৮ টায় জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ¦ মাওলানা দবিবুর রহমান নিজ গ্রাম খামারকান্দি ইউনিয়নের শুভগাছা কেন্দ্রে ভোট প্রদান করেন, অপরদিকে সকাল সাড়ে ৮ টায় বিএনপির প্রার্থী আলহাজ¦ গোলাম মোহম্মদ সিরাজ তার নিজ গ্রামে ধনকুন্ডি শাহনাজ সিরাজ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।  

সরেজমিনে সকাল ৮টা হতে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের শাহনাজ সিরাজ স্কুল এন্ড কলেজ, ভবানীপুরের ছোনকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, শাহ-বন্দেগী ইউনিয়নের পাঠানটোলা সরকারি বিদ্যালয়, শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, পৌরসভার শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা, শুভগাছা দাখিল মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখা গেছে পুরুষ ভোটাররা ধীরে সুস্থে আসছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন, লাইনগুলো খুব একটা দীর্ঘ নয়। কিন্ত ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার ছিলো বেশি। সকল কেন্দ্রের বাইরেই আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কেন্দ্রে প্রবেশের সময় ভোটারদের স্ল্নিপ দেখে তাদের ভেতরে প্রবেশ ও নম্বর অনুযায়ী বুথের অবস্থান জানিয়ে দিচ্ছেন। আব্দুল আলিম, জব্বার আলী, খাদেম, ফরিদুল ইসলামসহ একাধিক ভোটার জানান, দীর্ঘদিন পর এত উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আজ মনে হচ্ছে আমাদের আনন্দের দিন। 

আরও পড়ুন

পাঠানটোলা সরকারি বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এটিএম নুরুন্নবী জানান, ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৪২ জন। ৬টি বুথের মধ্যে ৩টি পুরুষ ও ৩টি নারী বুথ করা হয়েছে। দুপুর দেড়টা পর্যন্ত ভোট প্রদান করেছেন ২০৬৭ জন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী