ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৮ দুপুর

বগুড়ার নন্দীগ্রামে আহত বিএনপি নেতা মাসুদের চোখ হারানোর খবরে তার মায়ের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে আহত বিএনপি নেতা মাসুদের চোখ হারানোর খবরে তার মায়ের মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত বিএনপি নেতা মাসুদ রানার চোখ হারানোর খবরে তার মা হাজেরা বেগম (৭০)  স্ট্রোক করে মারা গেছেন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে নন্দীগ্রামে ভোটারদের প্রভাবিত করতে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় টাকা বিতরণের অভিযোগে জামায়াতের দুই কর্মীকে আটক করে বিএনপি কর্মীরা। পরে জামায়াতের নেতাকর্মীরা তাদের উদ্ধার করতে এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষের একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা বিএনপি নেতা মাসুদ রানার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে বলে অভিযোগ ওঠে। এতে মাসুদ রানা গুরুতর আহত হন এবং তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে আহত অবস্থায় মাসুদ রানাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার একটি চোখ হারানোর আশঙ্কা প্রকাশ করেন। এখবর পরিবারের কাছে পৌঁছলে মাসুদ রানার মা হাজেরা বেগম মানসিকভাবে ভেঙে পড়েন।

আরও পড়ুন

আহত মাসুদ রানার ছেলে সিয়াম আকন্দ জানান, হামলার ঘটনার পর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের কাছ থেকে বাবার একটি চোখ হারানোর আশঙ্কার কথা জানার পর দাদি অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসকের কাছে নেয়ার আগেই তিনি মারা যান।

তিনি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। মাসুদের মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বগুড়া-৪ আসনে বিএনপি’র প্রার্থী মোশাররফ হোসেন গভীর শোক প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী