ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৯ রাত

সংসার ভাঙছে যীশুর, স্ত্রীর পোস্ট ঘিরে গুঞ্জন

ছবি: সংগৃহীত, সংসার ভাঙছে যীশুর, স্ত্রীর পোস্ট ঘিরে গুঞ্জন

বিনোদন ডেস্কদীর্ঘ দুই দশকের দাম্পত্যজীবনে ভাঙনের সুর। তবে কি ভেঙেই যাচ্ছে টলিউড অভিনেতা  যীশু সেনগুপ্ত ও তার স্ত্রী নীলাঞ্জনার সংসার?

বর্তমানে যীশু ও নীলাঞ্জনা আলাদা থাকছেন এবং তাদের দুই মেয়েও মায়ের পাশে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। তবে আইনি বিচ্ছেদ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এ তারকা দম্পতি। 

সম্প্রতি অভিনেতার স্ত্রীর একটি পোস্ট ঘিরে মাথাচাড়া দিয়েছে গুঞ্জন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগঘন এক পোস্টে নীলাঞ্জনা লেখেন, কখনো কখনো কোনো বিষয় শেষ হওয়ার অর্থ এই নয় যে তার গুরুত্ব ফুরিয়ে গেছে। বরং এর অর্থ হলো, সেখান থেকে নতুন করে পাওয়ার আর কিছু নেই। 

এই জীবনের এই অধ্যায় শেষ হওয়ায় তিনি কৃতজ্ঞ। আত্মসম্মান ও নিজের সত্তা খুঁজে পাওয়ার কথা উল্লেখ করে তিনি লেখেন, আমি এমন এক স্বচ্ছতা ও সাহস পেয়েছি যা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই শেষকে আমি সম্মানের সঙ্গে গ্রহণ করছি।

আরও পড়ুন

উল্লেখ্য, গত বছর থেকেই যীশু ও নীলাঞ্জনার আলাদা থাকার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, যীশুর ব্যক্তিগত সহকারীর সঙ্গে ঘনিষ্ঠতাকে কেন্দ্র করেই তাদের দীর্ঘ ২০ বছরের দাম্পত্যে ফাটল ধরেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে ২শ’ দোকান উচ্ছেদ

বগুড়ার নন্দীগ্রামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

দুর্নীতি রোধ করতে হলে নিজে দুর্নীতি করবেন না : হুইপ রফিকুল ইসলাম খান এমপি

বগুড়ার শেরপুরে ৩ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

জয়পুরহাটের দোল পূর্ণিমার মেলায় বসেছে ঘোড়ার হাট