ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৮ বিকাল

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

নীলফামারীর  কিশোরগঞ্জে জাপা প্রার্থীর কর্মীর অর্থদন্ড

নীলফামারীর  কিশোরগঞ্জে জাপা প্রার্থীর কর্মীর অর্থদন্ড

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে নীলফামারী-৪ আসনের জাপা প্রার্থী সিদ্দিকুল আলমের এক কর্মী নুর আলম পুলককে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নীলফামারী-৪ আসনের জাপা প্রার্থী সিদ্দিকুল আলমের কর্মী নুর আলম পুলক ইউনিয়নের ২নং ওয়ার্ডে আচরণবিধি লঙ্ঘন করে রাস্তার উপরে প্রতীকসহ বড় তোরণ নির্মাণ করে। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতীকসহ নির্মিত তোরণটি অপসারণ করা হয়।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীন জানান, আচরণবিধি প্রতিপালনে আমরা নির্বাচনি এলাকায় কাজ করছি। কোন ধরণের আচরণবিধি লঙ্ঘন হলে তা জানানোর জন্য উপস্থিত জনতাকে আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি : গোলরক্ষক মাহিন

বনলতা এক্সপ্রেস নয়, মেয়ে জাইমাকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের দাম নিয়ে শিগগির সিদ্ধান্ত: অর্থমন্ত্রী

ঢাবি শিক্ষার্থীদের হাতে আটক এডলফ খান

সাফজয়ী যুবাদের জন্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কুড়িগ্রামের উলিপুরে ৬ জুয়াড়ি আটক