বগুড়া-৬ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের প্রচার মিছিল
বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত ঐক্যবদ্ধ বাংলাদেশের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, মানুষের তৈরি করা মতবাদে মুক্তি আসবেনা। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনে সমাজে মুক্তি আসবে।
একবার ভোট দিন, সুন্দর একটি কল্যাণ রাস্ট্র উপহার দিবো। ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো। স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দু:শাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ।
আরও পড়ুনআজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহরের ১১নং ওয়ার্ডের মালতিনগর বকশিবাজারে এক বিশাল নির্বাচনী পথসভায় একথা বলেন। ১১নং ওয়ার্ড আমির মাওলানা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, আব্দুস সালাম তুহিন, মাওলানা আজাহার আলী, ওয়ার্ড সেক্রেটারী সাদ্দাম হোসেন, মাস্টার হেলাল উদ্দিন প্রমুখ। এর আগে এক প্রচার মিছিল মালতিনগর হাই স্কুল থেকে বের হয়ে ওয়ার্ডের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন







