ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৬ রাত

রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর সীমান্ত এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বাঘা থানার সীমান্তবর্তী এলাকা রাওথা এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে বেলা ১১টায় রাজশাহী বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে নদী পথে অস্ত্রের একটি চালান আসছে। তথ্যের ভিত্তিতে বিজিবির সীমান্তবর্তী সব বিওপির বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় ওঁৎ পেতে বসে থাকে। পরে ভোরবেলায় সন্দেহভাজন একজন মোটরসাইকেল চালক দেখতে পায়।

তার গতিরোধ করা হলে, তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে কাভারের উভয়পাশে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি বলেন, একই রাতে খিদিরপুর, শাহাপুর, ইউসুফপুর, মীরগঞ্জ, তালাইমারী, চরমাজারদিয়া, চারঘাট বিকল্প এবং সোনাইকান্দি বিওপি’র অভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ৩৯ বোতল, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩৯৭ পিস, ইলেকট্রিক রেজিস্টেন্স ১০ হাজার পিস, এলইডি লাইট ১ হাজার পিস, ভারতীয় নেশাজাতীয় সিরাপ ১৯৩ বোতল, ভার (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুন

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকা রাজশাহী জেলায় মোট ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ সদস্য, পদ্মা নদীতে ৭টি স্পিডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তের ১৬টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ মোট ৭শ’ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকার সীমান্তবর্তী ৩টি উপজেলায় মোট ৬৪টি ভোটকেন্দ্র রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

লালমনিরহাটে ভোট কেনার দায়ে জনতা দলের নেতার জরিমানা

ইনকিলাব মঞ্চে আমরা কোনো গুলি করিনি : অতিঃ পুলিশ সুপার

সংবাদ সংগ্রহকালে করতোয়ার ডিভাইসে যেভাবে হা/ম/লা করল পুলিশ সদস‍্য

হাততালি দিলে হবে না, কসম কাটতে হবে : ভিপি সাইফুল

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর