ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৪ দুপুর

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আরাফাত হোসেন(৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারকোনা গ্রামে অটোভ্যানের নিচে চাপা পড়ে আরাফাতের মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামের রাকিব হোসেনের ছেলে আরাফাত তার নানা আলেফ হোসেনের বাড়িতে বেড়াতে আসে। বিকেলে বাড়ির পাশে চাটমোহর-পার্শ্বডাঙ্গা সড়কের বারকোনা এলাকায় একটি দলের নির্বাচনি প্রচার গাড়ি যাচ্ছিল।

আরও পড়ুন

আরাফাত নির্বাচনি প্রতীকের লিফলেট নিতে রাস্তা পারাপারের সময় অপর একটি অটোভ্যান আরাফাতকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি