ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৬ দুপুর

বগুড়ার ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি পঞ্চগড় থেকে গ্রেফতার

বগুড়ার ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি পঞ্চগড় থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলে রাব্বি (২৩)কে পঞ্চগড়  থেকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা তাকে গ্রেফতার করে। ধৃত রাব্বি পঞ্চগড় জেলার বোদা থানার ভুল্লিপাড়া গ্রামের মোঃ দবিরুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে  সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এবং সিপিসি-২ নীলফামারী র‌্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল পঞ্চগড়ের বোদা থানার ভুল্লিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ  মামলার প্রধান আসামি ফজলে রাব্বিকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, আদমদিঘীর ১৯ বছর বয়সী এক ছাত্রীর সাথে ওই আসামির ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের সূত্র ধরে প্রেমিক ফজলে রাব্বি ওই ছাত্রীকে দৈহিক মেলামেশা করার প্রস্তাব দেয়। কিন্তু এই প্রস্তাবে ওই ছাত্রী রাজী না হওয়ায় গত বছরের ৭ অক্টোবর ফজলে রাব্বি ওই ছাত্রীকে নিয়ে সিরাজগঞ্জে রাসেল পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে বগুড়া শহরে তার একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে রাতভর ধর্ষণ করে।

আরও পড়ুন

পরবর্তীতে ওই ছাত্রী বাদি হয়ে বগুড়া সদর থানায় ধর্ষন মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা পঞ্চগড়ে অভিযান চালিয়ে ফজলে রাব্বিকে গ্রেফতার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস , মৌখিকে এসে আটক ৯

৯ এপ্রিল পর্যন্ত ইসির কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

নারায়ণগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো বাবার

৭ মাস পর শুটিংয়ে ফিরলেন নিলয় আলমগীর

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ১০৭ শিক্ষার্থীর বৃত্তি লাভ