ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৪ দুপুর

মাদকের টাকার জন্য শাশুড়িকে হত্যা , যুবকের মৃত্যুদণ্ড

মাদকের টাকার জন্য শাশুড়িকে হত্যা , যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃদ্ধা শাশুড়িকে হত্যার ঘটনায় নাজমুল হোসেন হিরা (৪০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা ফতুল্লা দেওভোগ মাদ্রাসা নগর এলাকার মৃত মনা মুন্সীর ছেলে।
 
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা কোনো কাজকর্ম করতো না এবং সে মাদকাসক্ত ছিল। আর এই মাদকের টাকা যোগ করতে ২০২৪ সালের ৬ জুন তিনি তার শাশুড়ি, উত্তর নরসিংপুর এলাকার মৃত সামছুল হকের স্ত্রী আম্বিয়া খাতুনকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
 
এই ঘটনায় তার স্ত্রীর বড় ভাই মো. সাইফুল ইসলাম সজীব বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন বাশার

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

শেষ মুহূর্তে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের নামাজ আদায়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস