ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪১ বিকাল

হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন

ছবি: সংগৃহীত, হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণার ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
 
সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বুড়িরপাড়–খাইয়ার সড়কের গাংপাড় এলাকায় শাপলা কলি প্রতীকের সড়কে এ ঘটনা ঘটে।
 
ঘটনার খবর পেয়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দাবি করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও ভীতিকর পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এ ধরনের নাশকতা চালানো হচ্ছে।
 
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে ব্যানারটি পুড়িয়ে দেওয়া হয়। এই হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
 
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী