ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩২ বিকাল

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ

ছবি: সংগৃহীত, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ

ঢাকা ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল ও রাজশাহীর দুটি কলেজের নামও পরিবর্তন করা হয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত বছরের ২৯ ডিসেম্বর নির্দেশনার আলোকে অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন

প্রজ্ঞাপন অনুযায়ী, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, পল্লবী, মিরপুর-এর নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ, পল্লবী, মিরপুর, ঢাকা করা হয়েছে। বাসাইল ডিগ্রি কলেজ, বাসাইল, টাঙ্গাইল এখন থেকে বাসাইল এমদাদ হামিদা কলেজ, বাসাইল, টাঙ্গাইল নামে পরিচিত হবে। এ ছাড়া সালেহা-ইমারত ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সাঁকোয়া কলেজ, বাগমারা, রাজশাহী। অন্যদিকে ফেনীর ফুলগাজী মহিলা কলেজ, ফেনী-এর নতুন নাম হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ, ফেনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের