প্রকাশ : ২৩ মার্চ, ২০২৬, ০৮:০৭ রাত
এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন ঢাবির নারী শিক্ষার্থীরা
এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন ঢাবির নারী শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি: দেশের সরকারি-বেসরকারি প্রায় সব কর্মক্ষেত্রে কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটি পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিবাহিত নারী শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) লিখিত আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে নারী শিক্ষার্থীর মাতৃত্বকালীন সময়ে পরীক্ষার জন্য উপস্থিতির শর্ত শিথিল করা হয়েছে। ফলে এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন বিশ্ববিদ্যালয়টির নারী শিক্ষার্থীরা।
ডিনস কমিটির গত জানুয়ারির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এ উদ্যোগের পেছনে ডাকসুর লিখিত আবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা বিবেচনায় নিয়ে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী তিনটি ছাড়নীতি ও একটি উদ্যোগ অনুমোদন করা হয়েছে। যদিও সরাসরি দীর্ঘমেয়াদি মাতৃত্বকালীন ছুটি (এমফিল ও পিএইচডি ছাড়া) চালু করা হয়নি, তবে পরীক্ষার উপস্থিতির ক্ষেত্রে শিথিলতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে, যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের জন্য ছুটি নিয়ে পরবর্তীতে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774156122.jpg)


_medium_1774000941.jpg)
