ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৯ দুপুর

বগুড়া সদরে দাঁড়িপাল্লা নিয়ে নারীদের মিছিল

বগুড়া সদরে দাঁড়িপাল্লা নিয়ে নারীদের মিছিল

বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লার প্রতীককে বিজয়ী করতে নারীরা মাঠে নেমেছেন। গতকাল রোববার থেকে বগুড়ায় জামায়াতের নারী কর্মীরা রাজপথে নেমে এসেছেন। তারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সারাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বগুড়া সদরের বিভিন্ন ইউনিয়ন ও বগুড়া পৌর এলাকার নারীরা দাঁড়িপাল্লার পক্ষে মিছিল নিয়ে প্রচারণা শুরু করেছেন। এদিন সকালে নামুজা ইউনিয়নের নারীরা মিছিল করেন। অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি নামুজা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে।

১৫নং ওয়ার্ডের মিছিলটি চারমাথা থেকে শুরু হয়ে তিনমাথা ঘুরে আজিজুল হক কলেজের সামনে দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন-শহর সহকারী সেক্রেটারি এড. আল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি আজগর আলী।

আরও পড়ুন

এরপর গোকুল ইউনিয়নের নারীরাও দাঁড়িপাল্লার ফেস্টুন হাতে মিছিল করেন। অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মিছিলটির নেতৃত্ব দেন। এরপর মিছিল বের করে নুনগোলা ইউনিয়নের নারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী