ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৯ রাত

বগুড়ার  শিবগঞ্জে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে

বগুড়ার  শিবগঞ্জে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বগুড়া  ২ শিবগঞ্জ আসনে জমে উঠেছে নির্বাচনে প্রচার-প্রচারণা। এই আসনে ৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী মাঠে নেমে ভোটারদের মন জয়ে সভা সমাবেশ ও উঠান বৈঠক এবং গণসংযোগের মাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে বিরামহীন গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি জামায়াত ও নাগরিক ঐক্য।

তবে ৪ জন প্রার্থীর ভোটের মাঠে তাদের প্রচার-প্রচারণা তেমন লক্ষ্য করা যাচ্ছে না বলে ভোটারদের মতামত। গত ২২ জানুয়ারি থেকে বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য’র প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে এলাকা চষে বেড়াচ্ছেন। এদিকে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে ততই নির্বাচনে উল্লাস ও আমেজ তৈরি হচ্ছে।

ভোটারদের মাঝে  চলছে নানা ধরণের সমীকরণ বগুড়ার একটি উপজেলা নিয়ে বগুড়া ২ শিবগঞ্জ আসন। এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী মাওলানা শাহাদাতুজামান, নাগরিক ঐক্য মনোনীত কেটলি প্রতীক নিয়ে মাহমুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিক নিয়ে জালাল উদ্দিন, গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীক সেলিম সরকার, স্বতন্ত্র সিঁড়ি প্রতীক নিয়ে রেজাউল করিম তালু নির্বাচন করছেন।

বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে আমাকে নির্বাচিত করলে এলাকাকে একটি নিরাপদ সন্ত্রাস দুর্নীতিমুক্ত উপজেলা করতে এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সার্বিক উন্নয়নসহ বিভিন্ন ধরণের উন্নয়নের অবদান রাখতে পারব। আর এই আসনে ধানের শীষে প্রতীকে ঘিরে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

এদিকে জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান বলেন, আমি মানুষের উন্নয়ন ও বিপদে পাশে থাকার চেষ্টা করেছি, সাধারণ ভোটারদের কাছে যাচ্ছি, ব্যাপক সাড়াও পাচ্ছি। তিনি আরো বলেন ন্যায়, সুশাসন নৈতিক রাজনীতি ও জনকল্যাণ ভিত্তিক উন্নয়নের জন্য শিবগঞ্জ ২ আসনে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে তিনি বিশ্বাস করেন।

এলাকায় কেটলি প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছেন নাগরিক ঐক্যর প্রার্থী মাহমুদুর রহমান মান্না। তিনি এই নির্বাচনে জয়ের আশাবাদী বলে জানান। শিবগঞ্জ আসনে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, এখন পর্যন্ত শিবগঞ্জ ২ আসনের নির্বাচনে পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।

প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় আছে এবং সবাই নির্বাচন কমিশনের নির্দেশ ও নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার চালাচ্ছেন। তবে কোন প্রার্থী আচরণবিধি লংঘনের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে এলেন জেলা প্রশাসক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা-৩ ও ৪ আসনে বিদ্রোহীর কারণে হার দুই হেভিওয়েট প্রার্থীর ফসল উঠলো দাঁড়িপাল্লায়