ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫১ বিকাল

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্মচারীর অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্মচারীর অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন সংসদ নির্বাচনে বেআইনি প্রভাব বিস্তারের জন্য নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নিজ বাসভবনে এলাকার কলেজ ও বিদ্যালয়ের শিক্ষকদের আমন্ত্রণ জানিয়ে, ভোজসভার আয়োজন করে, তাদের নিয়ে বিশেষ বৈঠকের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এরফান আলী(৫৮) নামে একজন সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভোলাহাটের সহকারী কমিশনার(ভূমি) মো. শামীম হোসেন এরফান আলীর বাসভবনে পুলিশসহ উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পেয়ে অর্থদণ্ড আদায় করেন। এরফান আলী বীরেশ্বরপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে এবং শিক্ষা  মন্ত্রণালয়ের অফিস সহকারী।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী