ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৬ সকাল

শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সা

শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লা লিগায় এলচেকে ৩-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও বাড়ালো কাতালানরা। শনিবার (৩১ জানুয়ারি) লামিনে ইয়ামাল, ফেরান তোরেস ও মার্কাস রাশফোর্ড গোল করেন বার্সেলোনার হয়ে। এলচের হয়ে একমাত্র গোলটি করেন আলভারো রদ্রিগেজ।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে দানি ওলমোর থ্রু বল ধরে এগিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে বল জালে জড়ান পাঠান ইয়ামাল। ১৬ মিনিটে সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি ওলমো। ২৮ মিনিটে তার শট লাগে ক্রসবারে। বার্সেলোনার দুই মিসের পর ২৯ মিনিটে সমতায় ফেরে এলচে। সতীর্থের পাস ধরে মাঝমাঠ থেকে বক্সে ঢুকে নিচু শটে বল জালে জড়িয়ে দেন আলভারো রদ্রিগেয। প্রথমার্ধে শেষ হওয়ার আগে ৪০ মিনিটে আবার এগিয়ে যায় বার্সেলোনা। গোলটি আসে ফেরান তোরেসের পা থেকে।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনহাকে তুলে নিয়ে রাশফোর্ডকে নামান হান্সি ফ্লিক। ৬২ মিনিটে আরও দুই পরিবর্তন আনেন তিনি। তোরেস ও ওলমোর বদলি হিসেবে নামেন রবার্ট লেভানদোভস্কি ও মার্ক বের্নাল। বদলি নেমে রাশফোর্ড ৭২ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন বার্সেলোনার। 
২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে এলচে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর