ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৪:২০ দুপুর

পাবনার সুজানগর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সাত মাস বেতন বঞ্চিত

পাবনার সুজানগর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সাত মাস বেতন বঞ্চিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি: ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত দীর্ঘ ৭ মাস বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছে পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৩১ জন শিক্ষক-কর্মচারী। সরকারি নিয়ম-কানুন উপেক্ষা করে কারিগরি শাখার সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা বন্ধ রেখেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী কোন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরে গেলে বিদ্যালয়ের মূল অংশ বা সাধারণ শাখার প্যাটার্নভুক্ত একজন জ্যেষ্ঠ শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করাসহ আর্থিক লেনদেনের জন্য ক্ষমতাপ্রাপ্ত হবেন।

কিন্তু সরকারি নিয়ম অমান্য করে রাজনৈতিক তদবিরে কারিগরি শাখার সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন অবসরে যাওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার বিশ্বাস।

আরও পড়ুন

ফলে আইনি জটিলতায় দীর্ঘ ৭ মাস বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছে বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক এবং ৭ জন কর্মচারী। ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করে বলেন, স্থানীয় কর্তৃপক্ষ সবকিছু জানা সত্ত্বেও সমস্যা সমাধানে কোন উদ্যোগ নেয়নি। ফলে তারা মাসের পর মাস বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।

এ ব্যাপারে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মীর রাশেদুজ্জামান বলেন, শিগগিরই আইনি জটিলতা নিরসন করে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পাওয়ার ব্যবস্থা নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী