ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৮ দুপুর

ভৈরবে তিন হাজার ৯২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ভৈরবে তিন হাজার ৯২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে তিন হাজার ৯২৫ পিস ইয়াবাসহ সাহাব উদ্দিন (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ের পূর্বপাশে সিলেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার অন্তর্বাস থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ের পূর্ব পাশে সিলেট বাসস্ট্যান্ড এলাকায় ভাই ভাই ফল ভান্ডারের সামনের সড়কে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় ওই যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে তার অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় তিন হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় নিয়মিত মামলা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী