ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ১২:৫২ রাত

এনসিপিতে যোগ দিল বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী

ছবি: সংগৃহীত, এনসিপিতে যোগ দিল বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপির ১৭ নেতাসহ শতাধিক কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। (শনিবার, ২৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয়ে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

এনসিপিতে যোগ দেয়া নেতাদের মধ্যে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিব্বুর রহমান, জাহাজমারা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়নের মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়নের ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নং ওয়ার্ড যুবদলের সহ- সভাপতি মো. মিল্লাত, জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেনসহ ১৭ জন নেতার নেতৃত্বে কয়েকশ’ কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সকল দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারবেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আমরা বিচ্ছিন্নভাবে অনেককে নিয়েছি। আজকে থেকে প্রতিদিন যোগদান অনুষ্ঠান অব্যাহত থাকবে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আজ ১৭ জন সাবেক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতার নেতৃত্বে ৫ শতাধিক কর্মী এনসিপিতে যোগদান করলো। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত একটি মডেল হাতিয়া গড়ে তুলবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা