ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০২:০৪ দুপুর

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত পথে ভারতে প্রবেশের সময় রাশেদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শনিবার (২৪ জানুয়ারি) বেলা ৩টায় এঘটনাটি ঘটে। ওই যুবকের বাড়ি পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকায়।

স্থানীয়রা জানায়, উপজেলার ডাংগাটারী বিওপি ক্যাম্পের অধীন ৮০১/১১ নম্বর পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রাশেদুল ইসলাম। এসময় ভারতের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

আরও পড়ুন

এবিষয়ে আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় যোগাযোগ করা হলে পাটগ্রাম উপজেলার আওতাধীন ৬১-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি বলেন, আটককৃত বাংলাদেশি যুবককে ফেরত আনার বিষয়ে বিএসএফ‘র সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী