ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ১২:২৬ দুপুর

সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থীদের নির্বাচনি ইশতেহার ঘোষণা

সংগৃহিত,সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থীদের নির্বাচনি ইশতেহার ঘোষণা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে একই মঞ্চে সকল এমপি প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় এ আয়োজন করা হয়।

‎জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা  সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুন খান প্রমুখ।

আরও পড়ুন

অনুষ্ঠানে বিএনপির পক্ষে ইশতেহার পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও ইশতেহার ঘোষণা করেন এসএম আব্দুল্লাহ আল মামুন (বাসদ), মুহাম্মদ জাহিদুল ইসলাম (জামায়াতে ইসলামী), মোহাম্মদ মাহফুজুর রহমান (গণঅধিকার পরিষদ), মো. আনোয়ার হোসেন (সিপিবি), মো. মহিবুল্লাহ (ইসলামী আন্দোলন) এবং মো. মোহেল রানা (জনতার দল)। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী