ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জানুয়ারী, ২০২৬, ১১:৪১ দুপুর

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনার দুইদিন পর মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম মামলা দয়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার  (২১ জানুয়ারি) রাতে র‍্যাবের পক্ষ থেকে মামলাটি দায়ের দায়ের করা হয়। এ মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে জঙ্গল সলিমপুরের বাসিন্দা মো. ইয়াসিনকে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ, ইউনুস ও আরিফ। পুলিশ জানায়, তাদের মধ্যে দুজন এজাহারভুক্ত  এবং একজন তদন্তে প্রাপ্ত আসামি।

আরও পড়ুন

মামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শাকিলা ইয়াসমিন সূচনা বলেন, “তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরবে নিহত মোশাররফের লাশ আসছে আজ

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধ শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত

শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং

রান্নাঘরের চুলায় মিলল ৪ বছরের শিশুকন্যার মরদেহ

সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন