ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:২৮ বিকাল

আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর

সংগৃহিত,আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর

ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর অভিযোগ করে বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বী তিনি (হাসান মামুন) নির্বাচন করতে আসেননি, নির্বাচন বানচাল করতে এসেছেন। নির্বাচনি পরিবেশ ঘোলাটে করার জন্য এসেছেন। যে কারণে নানানভাবে উসকানিমূলক কথাবার্তা বলছেন। মিথ্যা বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং অনলাইনে বক্তব্য দিচ্ছেন।

বুধবার বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, একজন প্রার্থী হিসেবে এ ধরনের চরিত্র হনন ও মানহানিকর বক্তব্য দেওয়া যায় না। এসব বিষয় নিয়ে যেন জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আপনারা জানেন, বিএনপি যুগপৎ আন্দোলন থেকেই তার মিত্রদের জাতীয় পর্যায়ে আশ্বস্ত করেছে, যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে, যুগপৎ আন্দোলনের মিত্রদের নিয়েই সরকার গঠন করবে। এমনকি কেউ জয়লাভ না করলেও তাদের সরকারে রাখা হবে। বিএনপির এই উদ্যোগে সাড়া দিয়েই আমরা বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করে নির্বাচন করছি।

ভবিষ্যৎ জোট রাজনীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনায় ভবিষ্যতে বিএনপির প্রতি মিত্রদের অনাস্থা তৈরি হতে পারে। জোট গঠনের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে।

আরও পড়ুন

আসনটির রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আসনটি মূলত আওয়ামী লীগ অধ্যুষিত ভোটার এলাকা। বিগত ৫০ বছরেও বিএনপি এখানে জয় পায়নি। ৫ আগস্টের পরও যেন কেউ রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমি সব সময় সোচ্চার ছিলাম। আশা করি দল-মত নির্বিশেষে পটুয়াখালী-৩ আসনের মানুষ ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাদের সংসদে পাঠাবে।

জেলা প্রশাসক ও প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরী বলেন, পটুয়াখালীতে এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন আজ 

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?