ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৯:১৪ সকাল

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের রিট খারিজ

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের রিট খারিজ, ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আজ বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। আপিল আবেদনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি প্রার্থী তার হলফনামায় ঋণখেলাপ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। গত ১৭ জানুয়ারি নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহর আবেদন মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে।

আরও পড়ুন

নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা ও আইনগত ভিত্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও এড. সাইফুল্লাহ আল মামুন। 
অপরদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, এড. জহিরুল ইসলাম মুসা ও এড. মুজাহিদুল ইসলাম শাহীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে শিশুসহ আহত ৮

কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরবে নিহত মোশাররফের লাশ আসছে আজ

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধ শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত

শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং

রান্নাঘরের চুলায় মিলল ৪ বছরের শিশুকন্যার মরদেহ