ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৪:৪২ দুপুর

বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ফানুস মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের শ্যামবাড়িয়া এলাকার ফাতেমা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফানুস মিয়া শাজাহানপুরের ঢাকান্ত পুকুরপাড়া গ্রামের আনোয়ার হোসেন মন্টুর ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাইকেল মেকার এরশাদ মিয়া জানান, সন্ধ্যার দিকে একটি ট্রলি ফাতেমা ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে বাইপাস সড়কে উঠছিল।

এসময় লিচুতলা থেকে মাটিডালিগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল ট্রলিটিকে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় পিছন দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্স মোটরসাইকেল চালক ফানুসকে টেনে কয়েশ’ গজ সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

পরে স্থানীয়রা এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি আটকে রেখে সদরের নারুলী পুলিশ ফাঁড়িতে খবর দেন। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ পৌঁছার আগেই নিহতের স্বজনরা লাশটি নিয়ে যায়। আর গাড়ি দু’টি থানা হেফাজতে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী