ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ০১:১৮ দুপুর

পরিবেশ অধিদপ্তরের অভিযানে বগুড়ায় ৩ যানবাহনের জরিমানা

পরিবেশ অধিদপ্তরের অভিযানে বগুড়ায় ৩ যানবাহনের জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরতলীর বনানীতে মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৩ টি যানবাহনকে পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত  ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় অভিযানে জরিমানার পাশাপাশি ৬ টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। কিছু পরিবহনের চালকদেরকে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

আরও পড়ুন

এছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়। মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আজাদ হোসেন এবং প্রসিকিউশন প্রদান করেন এ কার্যালয়ের  পরিদর্শক  মাহমুদল হাসান। এসময় জেলা পুলিশ মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী