ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৩:১৮ দুপুর

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে যুবক নিহত

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে যুবক নিহত। প্রতীকী ছবি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে লাল মিয়ার ছেলে আব্দুল মমিন (১৮) নামে এক যুবকের নিহত হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের কুঠিয়ালপাড়া ক্যানেলের পাড় থেকে ট্রাক্টর উল্টে এ ঘটনা ঘটে। তার বাবা লাল মিয়া মারা যাওয়ার পর থেকে সে নিতাই ইউনিয়নের তকেয়াপাড়া গ্রামে নানা আব্দুল মজিদের বাড়িতে থাকতো। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল আজিজ ডাব্লু।

তিনি জানান, নিহত মমিন আজ শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মাটি ও বালু পরিবহন শেষে কুঠিয়ালপাড়ার ক্যানেলের ওপর দিয়ে মাহেন্দ্র ট্রাক্টরটি নিয়ে তকেয়াপাড়া বাড়ি ফিরছিল। এসময় ট্রাক্টরটি উল্টে যেয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক্টরের নিচে পড়ে তার মৃত্যু হয়

আরও পড়ুন

কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুছ সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর