ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১৫ বিকাল

আচরণবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাটে দুই বিএনপি নেতার অর্থদন্ড

আচরণবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাটে দুই বিএনপি নেতার অর্থদন্ড

লালমনিরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট-১ আসনে (পাটগ্রাম-হাতীবান্ধা) দুই বিএনপি নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তরা হলেন- ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি শামীম হোসেন ও সাজেদুল ইসলাম হাকিম।

তারা বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের পক্ষে কাজ করছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন ও কুচলিবাড়ি ইউনিয়নে অভিযান পরিচালনার সময় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ জরিমানা করেন।

জানা যায়, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে জগতবেড় ইউনিয়নে বিএনপির প্রার্থীর পক্ষে কম্বল বিতরণ করায় শামিম হোসেনকে পাঁচ হাজার টাকা ও কুচলিবাড়ী ইউনিয়নে বিএনপি প্রার্থীর পক্ষে ফুটবল বিতরণ করায় সাজেদুল ইসলাম হাকিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে তারা এ জরিমানার অর্থ পরিশোধ করেন।

আরও পড়ুন

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ ও ফুটবল বিতরণ করার দায়ে তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তারা পরবর্তীতে অর্থ পরিশোধ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা

বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত

নির্বাচনে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইউরোপীয় ইউনিয়ন

তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার

এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান

‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অব থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার