ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:৫১ দুপুর

নওগাঁয় নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

নওগাঁয় নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় কালিতলা পুলিশ ফাঁড়ি এলাকার কালিতলা মহাশ্মশান সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন

এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী