ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০১:১৬ দুপুর

বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার,ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আজ রোববার (১১ জানুয়ারি) সকালে ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত হামিদুল মন্ডল ওই গ্রামের মোন্তাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ধানের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার ধারে ধানক্ষেতের ভেতরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবরটি ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা এসে হামিদুল মন্ডলের লাশ শনাক্ত করেন। নিহতের গলা, নাক ও ঘাড়ের এক পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জানান, হামিদুল একজন পেশাদার ধান ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক লেনদেনের জন্য তার কাছে নগদ টাকা থাকার কথা। ধারণা করা হচ্ছে, টাকা লুট করার উদ্দেশ্যেই তাকে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুষ্কৃতকারীরা।

আরও পড়ুন

নিহত হামিদুলের স্ত্রী রাফিয়া বেগম বলেন, গতকাল বিকেলে আমার সাথে শেষ কথা হয়েছিল। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আজ সকালে তার লাশ মিলল।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখে  ধারনা করা হচ্ছে যে এটি একটি হত্যাকাণ্ড। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ

পরীক্ষায় প্রশ্নফাঁস একটি জাতীয় সংকট

গ্যাস সিন্ডিকেটে বন্ধ রান্নাঘর

চুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যা

বিএনপি কর্মীরা কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি : তারেক রহমান

ইরানে বিক্ষোভে নিহত ৩ হাজারের বেশি : এইচআরএএনএ