ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৫:১৬ সকাল

মুন্সীগঞ্জে বাস-পিকআপের মুখোমুখী সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জে বাস-পিকআপের মুখোমুখী সংঘর্ষ, আহত ১০, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার খানাবাড়ি চৌরাস্তায়, পদ্মা সেতু উত্তর থানার পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার দিকে যাচ্ছিল দুর্ঘটনা কবলিত বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাস ও পিকআপে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আরও পড়ুন

আহতরা হলেন, শরিফ বেপারী (৪০), রাইস (৮), সাদিয়া (২৮), স্নেহা (১৫), আখি (৪০), হারুন (৫৫), আজাহার, রহিমা (৬৫), রাফি (২৪), সাজিদ (৩), নিলয় (২২) দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনার পর পর আমরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী