ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:০৮ বিকাল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, আজ শনিবার (১০ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, শিবগঞ্জের মন্কাষা বিওপি শিবগঞ্জের মনোহরপুর গ্রাম থেকে ৬টি ও ফকিরপাড়া গ্রাম হতে ৪টি, মাসুদপুর বিওপি মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ৪টি এবং ওয়াহেদপুর বিওপি সদরের নারায়াণপুর ইউনিয়নের সূর্য নারায়ণপুর তেররশিয়া গ্রাম হতে ২টি গরু জব্দ করে।

আরও পড়ুন

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর আরও বলেন, জব্দ গরুর বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এসব গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্তে যে কোন চোরচালান ঠেকাতে বিজিবি তীব্র শীতেও টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি