ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:৩২ দুপুর

ইরানে হস্তক্ষেপের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ইরানে হস্তক্ষেপের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর এবার ইরানে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদমাধ্যম ও যুক্তরাষ্ট্রের এক আইন প্রণেতা এমন ইঙ্গিত দিয়েছে।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদন জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ইরানে যে বিক্ষোভ চলছে সেখানে কিছু হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র। এরআগে রিপাবলিকান সিনেটর ও ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি অনুষ্ঠানে উপস্থিত হন ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন’ ক্যাপ পরে। সঙ্গে তিনি বলেন, আমি প্রার্থনা ও আশা করি ২০২৬ সাল হবে সেই বছর, যেখানে ইরানকে আমরা আবারও গ্রেট বানাব।

মাদুরোকে অপহরণের আগেরদিন ট্রাম্প হুমকি দেন ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তবে ইরানে না করে তিনি ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে ধরে নিয়ে আসার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানি রিয়ালের অবিশ্বাস্য পতন হয়েছে। যা সাধারণ মানুষের জীবন ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এর জেরে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করেন। যা প্রায় সাতদিন ধরে টানা চলছে।

আরও পড়ুন

মার্কিন সেনারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসার পর এখন কিউবা, কলম্বিয়া এবং মেক্সিকোতে হামলা চালাতে পারে। এরসঙ্গে যুক্ত হয়েছে ডেনমার্কের গ্রিনল্যান্ডও। সূত্র : মিডেল ইস্ট আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত