ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৩১ রাত

সাভারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় ৫ শিক্ষার্থী আটক

ছবি: সংগৃহীত, সাভারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় ৫ শিক্ষার্থী আটক

সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘটনায় পাঁচ সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের আটক করার বিষয়টি সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন নিশ্চিত করেন।

আটকরা হলেন— তানভীর আহমেদ (নেত্রকোনা), পার্থ হালদার (টাঙ্গাইল), অমিত বিশ্বাস (কক্সবাজার), নাঈম ইসলাম (ভোলা) ও আব্দুর রহমান (পাবনা)। তারা বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন

পুলিশ জানায়, শনিবার রাতে মকবুল হোসেন হলে কেক কেটে অনুষ্ঠানটি করা হয়। পরে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেন। এরপর বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের আটক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী