ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৪:৪১ দুপুর

বগুড়ায় ইয়াবাসহ ‘ডাব বাবু’ গ্রেফতার

বগুড়ায় ইয়াবাসহ ‘ডাব বাবু’ গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের সেউজগাড়ী রেল কলোনী এলাকার মাদক সম্রাট বলে পরিচিত বাবু ওরফে ‘ডাব বাবু’ (৩৫)কে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা তাকে গ্রেফতার করে। আগে সে ডাব বিক্রি করলেও পরে সে ইয়াবা বিক্রি শুরু করে। এ কারনে স্থানিয়রা তাকে ডাব বাবু বলে ডাকে।

ডিএনসি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেউজগাড়ী রেল কলোনী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ডাব বাবুর বসতবাড়ী ও দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গ্রেফতারকৃত মো. শহিদুল ইসলাম বাবু ওরফে ডাব বাবু ওই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে। তার বিরুদ্ধে হাফ ডজন মাদক মামলা রয়েছে। সে মাদক সম্রাট বলে পরিচিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী