ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ০২:৪৫ দুপুর

নওগাঁয় ক্রিকেট প্রতিযোগিতা

নওগাঁয় ক্রিকেট প্রতিযোগিতা। ছবি সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিস এ আয়োজন করে।

ক্রিকেট প্রতিযোগিতায় অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বছর বয়সের খেলোয়াড়দের সমন্বয়ে যমুনা, আত্রাই, তুলসীগঙ্গা ও নাগর নদীর নামে ৪টি দল গঠন করে একে অপরের বিপক্ষে অংশগ্রহণ করে।

চুড়ান্ত খেলায় নাগরনদী দল আত্রাই নদী দলকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ এবং খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, সুমন আলীসহ ক্রীড়া সংগঠকরা। আয়োজকরা জানান তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারের মাধ্যমে তারুণ্যের বিকাশ ঘটানো মূল উদ্দেশ্যে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের আইআরজিসির মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

আইজিপির নামে ছড়ানো বক্তব্য ভিত্তিহীন : পুলিশ

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে শীর্ষ পদে  আলোচনায় বগুড়ার দুই ছাত্রনেতা

মুক্তাগাছায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী স্বাধীন মিয়া আটক

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সুরক্ষাই প্রথম প্রায়োরিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোরেমন এর নির্মাতা মারা গেছেন