ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৩১ বিকাল

বৈষম্যবিরোধী নেতা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

ছবি: সংগৃহীত, বৈষম্যবিরোধী নেতা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন।

অবরোধ কর্মসূচিতে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে তাকে মুক্তি না দেওয়ায় রাত ১০টা ১৫ মিনিটে শাহবাগ অবরোধের ঘোষণা দেন মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।

আরও পড়ুন

অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে জরুরি সেবার অংশ হিসেবে অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে ডিবি পুলিশের একটি দল মাহদী হাসানকে গ্রেপ্তার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি কোনো যুদ্ধবিরতি চাই না: ট্রাম্প

জাতীয় সংসদ ভবনে ঈদের নামাজে স্পিকার

ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে মোজতবা খামেনির বার্তা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নাহিদ ইসলামের

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ মানুষের ঢল

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা