ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৯:১৬ সকাল

বগুড়ায় ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহাকারী শাজাহানপুরের বিএনপি নেতা নাজির বহিস্কার

বগুড়ায় ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহাকারী শাজাহানপুরের বিএনপি নেতা নাজির বহিস্কার, ছবি: সংগৃহীত।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহারকারী বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি’র সহ যুববিষয়ক সম্পাদক নাজিউর রহমান নাজিরকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

গত শুক্রবার (২ জানুয়ারি) শাজাহানপুর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন সইকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‎দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও ট্রাফিক পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিরুল ইসলাম নাজিরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বগুড়া জেলা বিএনপি’র নির্দেশে এবং শাজাহানপুর উপজেলা বিএনপি’র সিদ্ধান্তক্রমে নাজিরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে বিএনপি নেতা  নাজিউর রহমান নাজিরের বাকবিতন্ডা হয়। ওই সময় নাজিরের অসৌজন্যমূলক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে পুলিশের সাথে দুর্ব্যবহারের ঘটনা নিয়ে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। বহিস্কৃত বিএনপি নেতা নাজিউর রহমান নাজির শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে ভোলার ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী