ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৭ বিকাল

প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

ছবি: সংগৃহীত, প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে এ সাক্ষাতে অংশ নেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকায় তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে স্বল্প নোটিশে বাংলাদেশ সফরে আসেন মালদ্বীপের মন্ত্রী। এ সময় তিনি রাষ্ট্রপতির পক্ষ থেকে গভীর শোক ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

আরও পড়ুন

সাক্ষাতে উভয়পক্ষ বাংলাদেশ–মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সার্কের প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ সহযোগিতা, বিশেষ করে সমুদ্র গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎ শেষে মালদ্বীপের রাষ্ট্রপতির পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর