ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৮ দুপুর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাথর খনিতে দোয়া মাহফিল, পাথর উত্তোলন বন্ধ ছিল

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাথর খনিতে দোয়া মাহফিল, পাথর উত্তোলন বন্ধ ছিল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মধ্যপাড়া পাথর খনির প্রধান গেটে জিটিসি কর্তৃক নব-নির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থানীয় এতিমখানার হাফেজদের মাধ্যমে কোরআনখানি এবং বাদ মাগরিব মিলাদ মাহফিল শেষে দোয়ার আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে জিটিসির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, খনির শ্রমিকবৃন্দ এবং এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো: দিদারুল ইসলাম।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জিটিসি’র চেয়ারম্যান ডক্টর সিরাজুল ইসলাম কাজী এবং জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম ও জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড এর পরিবারবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তবু আমাদের ধূসর জীবনে ঈদ আসে :জাকিয়া বারী মম

কুষ্টিয়ায় ঈদের নামাজের স্থান ঠিক করা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি: খালেদ হোসেন

দেশকে বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়