ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ দুপুর

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় চালক নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় চালক নিহত। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে অপর ট্রাকের চালক সেলিম হোসেন (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বগুড়া শহরের উপকন্ঠে তেলিপুকুর এলাকায় ঢাকা-–রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে৷ নিহত সেলিম হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে তেলিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।

আরও পড়ুন

এসময় পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক সেলিম হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদ উদযাপন

মাদারীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে শিশুসহ আহত ৮

কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরবে নিহত মোশাররফের লাশ আসছে আজ

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধ শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত

শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং