ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫২ দুপুর

বান্দরবানে সিএনজি উল্টে পর্যটকের মৃত্যু

বান্দরবানে সিএনজি উল্টে পর্যটকের মৃত্যু

বান্দরবান–চিম্বুক সড়কে যাত্রীবাহী একটি সিএনজি ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত অবস্থায় মো. সাগর নামের ওই পর্যটককে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. সাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী