ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৪ সকাল

জুলাইযোদ্ধা শফিকুলের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জুলাইযোদ্ধা শফিকুলের মৃত্যুতে জামায়াত আমিরের শোক, ছবি: সংগৃহীত।

জুলাইযোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার (৩১ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। শোক বিবৃতিতে জামায়াত আমির বলেন, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অন্যতম জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি বলেন, এখনো বহু জুলাইযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, শফিকুল ইসলাম তাদেরই একজন। জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তা’আলা তার ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে শহিদ হিসেবে কবুল করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেল ট্রাক

অফিস চলবে সকাল নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ সন্ধ্যা ছয়টায়

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ভারতের মন্ত্রীর

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্রদল নেতা শাওন

লালমনিরহাটে বেড়েছে তামাক চাষ, হুমকির মুখে পড়েছে মাছসহ নানা জলজ প্রাণির প্রজনন