ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৪ সকাল

ঢাকায় পাকিস্তানের স্পিকার

ঢাকায় পাকিস্তানের স্পিকার,ছবি: সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। আজ বুধবার (৩১ ডিসেম্বর) তিনি ঢাকায় পৌঁছান। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে সরদার আয়াজ সাদিক ঢাকা সফর করছেন। এর আগে, ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন জানায়, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসবেন।

পরে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পোস্টে তিনি লেখেন, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেল ট্রাক

অফিস চলবে সকাল নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ সন্ধ্যা ছয়টায়

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ভারতের মন্ত্রীর

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্রদল নেতা শাওন

লালমনিরহাটে বেড়েছে তামাক চাষ, হুমকির মুখে পড়েছে মাছসহ নানা জলজ প্রাণির প্রজনন